ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মোবাইল কোর্ট, জরিমানা ৫ লাখ টাকা

লামায় দুই অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৫ লাখ টাকা জরিমানা

চৌধুরী মোহাম্মদ সুজন
চৌধুরী মোহাম্মদ সুজন
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

লামায় দুই অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৫ লাখ টাকা জরিমানা

লামায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ৫ লাখ টাকা

বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৪ জানুয়ারি) লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৬ মাইল গজালিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে SBM ব্রিকসকে ৩ লাখ টাকা এবং TMB ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম

কর্তৃপক্ষ জানায়, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সব ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লামায় দুই অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট, ৫ লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

লামায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ৫ লাখ টাকা

বান্দরবানের লামা উপজেলায় পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে দুইটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১৪ জানুয়ারি) লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ৬ মাইল গজালিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে পরিবেশগত ছাড়পত্র ও বৈধ অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে SBM ব্রিকসকে ৩ লাখ টাকা এবং TMB ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০১৯ অনুযায়ী মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন লামা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. রেজাউল করিম

কর্তৃপক্ষ জানায়, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর সব ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ