ঢাকা-১৩ আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মামুনুল হককে আচরণবিধি ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
রিটার্নিং কর্মকর্তা ইউনুচ আলী জানিয়েছেন, মামুনুল হক ১৩ জানুয়ারি বিকেল ৫টার সময় অনুসারীদের সঙ্গে নির্বাচন কমিশন ভবনের সামনে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেছিলেন। এটি ভোটগ্রহণের তিন সপ্তাহ পূর্বেই নির্বাচনি প্রচারণা চালানোর মধ্যে পড়ে, যা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ধারা ৩ ও ১৮ লঙ্ঘন করে।
ইসি থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, মামুনুল হক বা তার প্রতিনিধি ১৭ জানুয়ারি বিকেল ৫টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করবেন। কমিশন ১৮ জানুয়ারি পর্যন্ত এই মামলার শুনানি নেবে।
তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি, নির্বাচনী প্রচারণা শুরু ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত চলবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন