ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাহুল মোদির সঙ্গে বিয়ের গুঞ্জন

মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর
চিত্র : সংগৃহীত

দীর্ঘদিনের গুঞ্জন এবার বাস্তবের পথে। বলিউডে বিয়ের সানাইয়ের রেশ কাটতে না কাটতেই এবার আলোচনার কেন্দ্রে ‘আশিকি’ খ্যাত অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালেই ‘মোদি’ পরিবারের সদস্য হতে চলেছেন তিনি।

দীর্ঘদিন ধরে চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধা কাপুরের প্রেমের গুঞ্জন বলিপাড়ায় ওপেন সিক্রেট হিসেবেই পরিচিত। কফিশপ, ডিনার ডেট কিংবা বলিউডের অভিজাত পার্টিতে একসঙ্গে তাদের উপস্থিতি বারবার নজর কেড়েছে। যদিও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বরাবরই নীরব ছিলেন শ্রদ্ধা, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক অনুরাগীর বিয়ের প্রশ্নে তার সরাসরি উত্তর—‘আমি বিয়ে করছি’—নতুন করে আলোচনার আগুনে ঘি ঢালে।

শ্রদ্ধার হবু বর রাহুল মোদি ক্যামেরার সামনে নয়, বরং ক্যামেরার পেছনের একজন পরিচিত নাম। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো ব্যবসাসফল সিনেমায় সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করে ইতোমধ্যেই নিজের অবস্থান তৈরি করেছেন তিনি।

বলিউড সূত্রের দাবি, প্রিয়াঙ্কা চোপড়া কিংবা ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে রাজস্থানেই বসতে যাচ্ছে শ্রদ্ধা-রাহুলের বিয়ের আসর। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে রাজকীয় আয়োজনে, পুরোপুরি ট্র্যাডিশনাল কায়দায় পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই চার হাত এক হবে এই যুগলের।

যদিও এখনো পর্যন্ত শ্রদ্ধা কাপুর কিংবা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বলিউডের ঘনিষ্ঠ মহলের দাবি—নেপথ্যে বিয়ের প্রস্তুতি ইতোমধ্যেই শুরু হয়ে গেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মোদি পরিবারের বউ হচ্ছেন শ্রদ্ধা কাপুর

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ