ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ত্রিশালে বিএনপির মতবিনিময়

ত্রিশালে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ মোস্তাকিম মিয়া
মোঃ মোস্তাকিম মিয়া
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬

ত্রিশালে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।
নববাণী
ত্রিশালে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত: মোঃ মোস্তাকিম ত্রিশাল, ময়মনসিংহ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশালে ব্যাপক প্রস্তুতি ও সাংগঠনিক শক্তি প্রদর্শনের লক্ষে এক বর্ণাঢ্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) ত্রিশাল উপজেলা ও পৌর বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। বিজয় আমাদের সুনিশ্চিত"সভার প্রধান অতিথি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে ধানের শীষ প্রতীকের কাণ্ডারি ডা. মাহবুবুর রহমান লিটন তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, "ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই। ত্রিশালের মাটি ও মানুষের আস্থার প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।" অনুষ্ঠানে নেতৃত্ব ও সঞ্চালনায় ছিলেন, ত্রিশাল উপজেলা বিএনপির আহ্বায়ক ও ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় রাজনীতির মাঠের শীর্ষ নেতৃবৃন্দের মিলনমেলা ঘটে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রোকনুজ্জামান সরকার (সদস্য সচিব, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি)।সঞ্চালনায় ছিলেন আতাউর রহমান শামীম, মঞ্জুরুল ওয়াহেদ নিক্সন এবং মোশাররফ হোসাইন মিলন। উপস্থিত নেতৃবৃন্দরা সভায় আন্দোলনের কৌশল ও নির্বাচনী পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহিদুল আমিন খসরু, জেলা বিএনপির সদস্য ও ত্রিশাল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, ত্রিশাল পৌর বিএনপির সভাপতি আলোক চাঁন দেওয়ানসহ জেলা, উপজেলা ও পৌর বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। এসময়,বক্তারা বলেন, দীর্ঘদিনের সংগ্রাম আর ত্যাগের পর এখন সময় এসেছে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা করার। প্রতিটি ঘরে ঘরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে এবং কেন্দ্রভিত্তিক শক্তিশালী কমিটি গঠন করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়। সভায় উপস্থিত শত শত নেতাকর্মীর গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ত্রিশালে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত।

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ