নরসিংদী-৩ (শিবপুর) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধতা পাওয়ার মধ্য দিয়ে নির্বাচনী মাঠে নিজের শক্ত অবস্থানের ইঙ্গিত দিয়েছেন আরিফুল ইসলাম মৃধা। সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আব্দুল মান্নান ভূঁইয়ার সমর্থনপুষ্ট এই নেতা আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে খুব শিগগিরই গণসংযোগ ও নির্বাচনী প্রচারণায় মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন।
তার সক্রিয় রাজনৈতিক আগমনকে ঘিরে শিবপুরজুড়ে তৈরি হয়েছে আলোচনা ও কৌতূহল। বাজার, বন্দর, দোকানপাট ও চা-স্টলে ঘুরে ফিরে একটাই প্রশ্ন শোনা যাচ্ছে—স্বতন্ত্র প্রার্থী হিসেবে কি বড় কোনো চমক দেখাতে যাচ্ছেন আরিফুল ইসলাম মৃধা?
বিশেষ করে সাধারণ মানুষ ও তরুণ সমাজের মধ্যে তাকে ঘিরে বাড়ছে প্রত্যাশা। স্থানীয়দের একটি অংশ মনে করছেন, পরিবর্তনমুখী নেতৃত্বের প্রতীক হয়ে উঠতে পারেন তিনি। দীর্ঘদিন ধরে এলাকায় সক্রিয় ও জনপ্রিয় মুখ হিসেবে পরিচিত আরিফুল ইসলাম মৃধা তরুণদের কাছেও একজন অনুপ্রেরণার নাম।
এ বিষয়ে আরিফুল ইসলাম মৃধা বলেন, “আমি আব্দুল মান্নান ভূঁইয়ার আদর্শকে ধারণ করে শিবপুরের মানুষের সেবা করতে চাই। সেই লক্ষ্যেই মান্নান ভূঁইয়া পরিষদকে সঙ্গে নিয়ে নির্বাচনে অংশ নিয়েছি। আমি বিশ্বাস করি, শিবপুরের জনগণ আমার পাশে আছে। তাদের নিয়েই শিবপুরের জন্য ভালো কিছু করতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার জনসম্পৃক্ততা ও সমর্থন যদি এভাবে বাড়তে থাকে, তাহলে শিবপুরের নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে। এখন দেখার বিষয়—শিবপুরবাসী নতুন নেতৃত্বের পথে হাঁটবে, নাকি চেনা রাজনৈতিক হিসাবই বহাল থাকবে। এর উত্তর দেবে সময়।

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন