ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬

মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন চৌধুরী

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরী অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে অব্যাহতি পেয়েছেন। সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে এই আদেশ দেন।

বাদীর অভিযোগে বলা হয়েছিল, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে মেহজাবীন তাকে পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখান। এ সময় নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা প্রদান করা হয়। তবে পরে ব্যবসায়িক কারবারে অংশ না নিয়ে বাদীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

মামলা দায়েরের পর ৩ নভেম্বর ২০২৫ তারিখে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে ১৬ নভেম্বর মেহজাবীন ও তার ভাই আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

সোমবারের শুনানিতে আসামি পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জবাব দাখিল করেন। উভয় পক্ষের বক্তব্য বিবেচনার পর আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আদেশ দেন।

আইনজীবী জানিয়েছেন, আদালত মামলার নথি ও শুনানি বিবেচনা করে সন্তুষ্ট হয়েছেন যে অভিযোগের যথেষ্ট ভিত্তি নেই। ফলে মেহজাবীন ও তার ভাই সম্পূর্ণভাবে মামলার দায় থেকে মুক্ত হয়েছেন এবং আর আদালতে হাজির হওয়ার প্রয়োজন নেই।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মামলা থেকে অব্যাহতি পেলেন মেহজাবীন চৌধুরী

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিশান চৌধুরী অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় আদালত থেকে অব্যাহতি পেয়েছেন। সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার শুনানি শেষে এই আদেশ দেন।

বাদীর অভিযোগে বলা হয়েছিল, দীর্ঘদিনের পরিচয়ের সুবাদে মেহজাবীন তাকে পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখান। এ সময় নগদ ও বিকাশের মাধ্যমে মোট ২৭ লাখ টাকা প্রদান করা হয়। তবে পরে ব্যবসায়িক কারবারে অংশ না নিয়ে বাদীকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে।

মামলা দায়েরের পর ৩ নভেম্বর ২০২৫ তারিখে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। পরে ১৬ নভেম্বর মেহজাবীন ও তার ভাই আদালতে আত্মসমর্পণ করে জামিন পান।

সোমবারের শুনানিতে আসামি পক্ষের আইনজীবী তুহিন হাওলাদার জবাব দাখিল করেন। উভয় পক্ষের বক্তব্য বিবেচনার পর আদালত অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের অব্যাহতির আদেশ দেন।

আইনজীবী জানিয়েছেন, আদালত মামলার নথি ও শুনানি বিবেচনা করে সন্তুষ্ট হয়েছেন যে অভিযোগের যথেষ্ট ভিত্তি নেই। ফলে মেহজাবীন ও তার ভাই সম্পূর্ণভাবে মামলার দায় থেকে মুক্ত হয়েছেন এবং আর আদালতে হাজির হওয়ার প্রয়োজন নেই।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ