স্প্যানিশ ফুটবলের সবচেয়ে উত্তপ্ত দ্বৈরথ এল ক্ল্যাসিকোতে আজ রাত ১০টায় শুরু হবে সুপারকোপা ফাইনাল, জেদ্দার কিং আবদুল্লাহ স্পোর্টস সিটিতে। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা মুখোমুখি হচ্ছেন, যেখানে কিলিয়ান এমবাপ্পের গতি ও ফিনিশিংকে ভরসা করছে রিয়াল। অন্যদিকে বার্সার তরুণ বিস্ময় লামিনে ইয়ামাল মাঠে নামছেন প্রতিশোধের চোখে, গত মৌসুমের হারের ক্ষত মুছে দিতে।
গত মৌসুমে বার্সেলোনা রিয়ালকে উড়িয়ে দিয়েছিল; এবার রিয়াল চাই প্রতিশোধের আগুনে শিরোপা ছিনিয়ে নিতে। বার্সেলোনা চাই ধারাবাহিকতা বজায় রেখে ১৬তম শিরোপা জিতে রেকর্ড গড়তে। মাঠে এমবাপ্পে ও ভিনিসিয়াসের ঝড় বনাম ইয়ামাল ও রাফিনহার আক্রমণ—একে অপরের সঙ্গে তীব্র সংঘর্ষের প্রতিশ্রুতি।
মিডফিল্ডে বেলিংহাম বনাম পেড্রি-গাভি দ্বৈরথ ম্যাচের নিয়ন্ত্রণ নির্ধারণ করবে। গোলপোস্টে কোর্তোয়া ও জোয়ান গার্সিয়া’র লড়াইও হতে পারে ভাগ্য নির্ধারণকারী। সৌদি আরবের গরম আবহাওয়া এবং চাপের ম্যাচে তরুণদের মানসিক দৃঢ়তা পরীক্ষা হবে বড়।
সব মিলিয়ে, আজকের ফাইনাল শুধুই শিরোপার লড়াই নয়—এটি এমবাপ্পের প্রথম বড় পরীক্ষা, ইয়ামালের প্রতিশোধের মঞ্চ, এবং বিশ্ব ফুটবলের সবচেয়ে উত্তপ্ত রাতের প্রতিশ্রুতি!

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন