রাজধানীতে শুরু হয়েছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী। শনিবার বিকেলে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে উৎসবের মূল উদ্বোধন অনুষ্ঠিত হয়। তবে এর আগেই সকাল থেকে উৎসবের অন্যতম ভেন্যু স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়।
এ বছর উৎসবের অফিশিয়াল ভেন্যু পার্টনার হিসেবে যুক্ত হয়েছে স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে ১০ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা, দুপুর ১টা, বিকেল ৩টা ও সন্ধ্যা ৫টায় চারটি করে চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনীগুলো সবার জন্য উন্মুক্ত এবং দর্শকরা কোনো প্রবেশমূল্য ছাড়াই চলচ্চিত্র দেখার সুযোগ পাচ্ছেন।
শনিবার সকালে স্টামফোর্ড ইউনিভার্সিটি ভেন্যুর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. ইউনুছ মিয়া। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার এবং ফিল্ম অ্যান্ড মিডিয়া বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী প্রদর্শনীতে দেখানো হয় শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত চলচ্চিত্র ‘পিনিক’। উৎসবের ইতিহাসে এ প্রদর্শনী নতুন মাত্রা যোগ করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে এবারের উৎসবে বাংলাদেশসহ বিশ্বের ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের পাশাপাশি জাতীয় জাদুঘর, শিল্পকলা একাডেমি এবং আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকাতেও চলচ্চিত্রগুলো প্রদর্শিত হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন