বগুড়া শহরের জামিলনগর এলাকায় কলেজ গেইট থেকে জামিলনগর মোড় হয়ে মালগ্রাম, ছিলিমপুর ও মেডিকেল সংযোগ সড়ক পর্যন্ত সড়কের সংস্কার কাজ পুনরায় করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
আজ শুক্রবার (৯ জানুয়ারি) বাদ জুমা জামিলনগর এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে জামিলনগর, মালগ্রাম ও ছিলিমপুর এলাকার কয়েকশ’ বাসিন্দা অংশ নেন।
মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অধ্যক্ষ শফিকুল ইসলাম, সাংবাদিক মো. সাব্বির হাসান, ব্যবসায়ী ইনছান আলী প্রমুখ। এ সময় আরও উপস্থিত ছিলেন আবু আতোয়ার ইসলাম, স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম হেলাল, সহকারী অধ্যাপক আখতারুজ্জামান সাবু, সাবেক অধ্যক্ষ একেএম আজিজুল ইসলাম, ব্যবসায়ী সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
মানববন্ধনে অংশ নেওয়া বগুড়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা থাকায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। সম্প্রতি এলাকাবাসীর আবেদনের পর পৌরসভা ঠিকাদারের মাধ্যমে সংস্কার কাজ শুরু করে।
তবে স্থানীয়দের অভিযোগ, সড়কের গাইডওয়াল ও ড্রেন নির্মাণের প্রথম ধাপে মাটি খোঁড়ার পর কাজ দীর্ঘদিন বন্ধ রাখা হয়েছে। ফলে সড়কের অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। বর্ষা বা সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যান চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এতে স্কুলগামী শিক্ষার্থী, রোগীবাহী যান ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসী দ্রুত নিম্নমানের কাজ বাতিল করে মানসম্মতভাবে সড়কটির সংস্কার কাজ পুনরায় শুরু ও দ্রুত শেষ করার দাবি জানান। তা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন