ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ধুনটে বিক্ষোভ মিছিল

গোবিন্দ রায়
গোবিন্দ রায়
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬

যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ধুনটে বিক্ষোভ মিছিল
ধুনটে যুবদলের বিক্ষোভ মিছিল।

নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল বেলায় ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলীম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহরুল ইসলাম-এর নেতৃত্বে মিছিলটি ভান্ডারবাড়ী বাজার এলাকা প্রদক্ষিণ করে। এসময় মিছিলে অংশগ্রহণ করেন ছাত্রদল নেতা নুর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

বক্তব্যে যুবদলের আহ্বায়ক আব্দুল আলীম বলেন, ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদল সব সময় দায়িত্বকে কর্তব্য হিসেবে গ্রহণ করে কাজ করে যাচ্ছে। ধানের শীষ আমাদের বিজয়ের প্রতীক। ধানের শীষের বিজয়  নিশ্চিত করতে ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদল প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও বলেন, আমরা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক এবং ন্যায়ের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ধুনটে বিক্ষোভ মিছিল

প্রকাশের তারিখ : ০৮ জানুয়ারি ২০২৬

featured Image

নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিক্ষোভমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল বেলায় ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আব্দুল আলীম ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহরুল ইসলাম-এর নেতৃত্বে মিছিলটি ভান্ডারবাড়ী বাজার এলাকা প্রদক্ষিণ করে। এসময় মিছিলে অংশগ্রহণ করেন ছাত্রদল নেতা নুর আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমসহ যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওন হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানান।

বক্তব্যে যুবদলের আহ্বায়ক আব্দুল আলীম বলেন, ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদল সব সময় দায়িত্বকে কর্তব্য হিসেবে গ্রহণ করে কাজ করে যাচ্ছে। ধানের শীষ আমাদের বিজয়ের প্রতীক। ধানের শীষের বিজয়  নিশ্চিত করতে ভান্ডারবাড়ী ইউনিয়ন যুবদল প্রতিজ্ঞাবদ্ধ।

তিনি আরও বলেন, আমরা আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের সৈনিক এবং ন্যায়ের প্রতীক তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী যুবদল বিজয় ছিনিয়ে আনবে ইনশাল্লাহ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ