সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্মরণে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ‘স্মরণ সভা ও মিলাদ মাহফিল’ অনুষ্ঠিত হচ্ছে। ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এসব কর্মসূচিতে তৃণমূল পর্যায়ে অংশগ্রহণ করছেন ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)-এর আহ্বায়ক এবং নীলফামারী-০২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।
এই স্মরণ সভা ও দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক মীর সেলিম ফারুক, সদস্য সচিব এএইচ এম সাইফুল্লাহ রুবেল, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহুরুল আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইতোমধ্যে কচুকাটা, চওড়া বড়গাছা, লক্ষ্মীচাপ, টুপামারী ও পলাশবাড়ি ইউনিয়নে বেগম জিয়ার স্মরণে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন সম্পন্ন হয়েছে।
স্মরণ ও দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, বেগম খালেদা জিয়া একজন বিশ্বনন্দিত নেত্রী ছিলেন। তিনি শুধু বিএনপির নেত্রী নন, গোটা বিশ্বের কাছে একজন সম্মানিত ও অনুসরণীয় নেতৃত্বের প্রতীক। বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ত্যাগ, মেধা ও শ্রম জাতি আজীবন স্মরণ করবে।
তিনি আরও বলেন, বেগম জিয়ার ইন্তেকালে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষ শোক প্রকাশ করেছে। তার জানাজায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ও সম্মানিত ছিলেন। আমরা মহান আল্লাহ তায়ালার কাছে দোয়া করি, তিনি যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন