ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬

ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস
অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস নতুন ব্রাইডাল ফটোশুট প্রকাশ করে আবারও আলোচনায় এসেছেন। আজ সোশ্যাল মিডিয়ায় তিনি কয়েকটি ব্রাইডাল লুকের ছবি শেয়ার করার পরই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়। তার নতুন গ্ল্যামারাস লুক ও রাজকীয় উপস্থাপনাকে ঘিরে ভক্ত ও নেটিজেনদের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক সাড়া।

প্রকাশিত ছবিগুলোতে দেখা যায়, অপু বিশ্বাস পরেছেন গোল্ডেন–অফ হোয়াইট লেহেঙ্গা, যার ওপর রয়েছে সূক্ষ্ম ও চমৎকার কারুকাজ। মাথায় ঐতিহ্যবাহী টিকলি, গলায় ভারী নেকলেস, হাতে চুড়ি এবং কানে ঝুমকা—সব মিলিয়ে তাকে মনে হয়েছে যেন বাংলা চলচ্চিত্রের ক্লাসিক ধারার কোনো রূপসী কনের প্রতিচ্ছবি। তার মেকআপে ব্যবহার করা হয়েছে নরম শেড ও স্মোকি আইস, যা তার সম্পূর্ণ লুককে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। ছবির এক ফ্রেমে তাকে দেখা যায় পুরোনো একটি ক্যামেরা হাতে; যা ফটোশুটে এনেছে ভিনটেজ ও নান্দনিক আবেদন।

অপুর ফটোশুট প্রকাশের পরই তার পোস্টে ভক্তদের মন্তব্যের বন্যা বয়ে যায়। অনেকেই তাকে ‘রানীর মতো’ লাগছে বলে প্রশংসা করেন। কেউ লিখেছেন, "এখনও অপুর জৌলুস আগের মতোই অক্ষুণ্ন", আবার কেউ কেউ তার এই ফটোশুটকে তার ক্যারিয়ারের অন্যতম সুন্দর লুক বলে মন্তব্য করেন।

এর পাশাপাশি, দীর্ঘ দুই বছরের বিরতির পর অভিনেত্রী আবারও বড় পর্দায় ফিরছেন। পরিচালনা করছেন কামরুল হাসান ফুয়াদ, সিনেমার নাম ‘দুর্বার’। সম্প্রতি প্রকাশিত সিনেমাটির ‘ফার্স্ট লুক’ পোস্টারও দর্শকদের মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছে। জানা গেছে, থ্রিলারধর্মী এই সিনেমায় অপু বিশ্বাসকে দেখা যাবে নতুনরূপে, যেখানে তার চরিত্রটি হবে শক্তিশালী ও চ্যালেঞ্জিং।

ফটোশুট ও নতুন সিনেমার ঘোষণায় আবারও আলোচনায় উঠে এসেছেন ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা। ভক্তরা মনে করছেন, অপু বিশ্বাসের নতুন এই যাত্রা তার অভিনয় ক্যারিয়ারে নতুন মোড় আনবে এবং বড় পর্দায় তাকে আবারও নিয়মিত দেখতে পাওয়া যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ব্রাইডাল ফটোশুটে নজর কাড়লেন অপু বিশ্বাস

প্রকাশের তারিখ : ০৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ