ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সুন্দরবনে চোরাশিকারিদের ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার

মোঃ নাজমুল হাসান নাজির
মোঃ নাজমুল হাসান নাজির
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬

সুন্দরবনে চোরাশিকারিদের ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার

সুন্দরবনের মোংলা অংশের সরকির খালসংলগ্ন বনাঞ্চলে চোরাশিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া একটি রয়েল বেঙ্গল টাইগারকে শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার (৪ জানুয়ারি) সকালে বিশেষজ্ঞ দল নিয়ে উদ্ধার অভিযান শুরু করে সুন্দরবন পূর্ব বনবিভাগ। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি সরকির খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে বনের মধ্যে বাঘটি ফাঁদে আটকে ছিল।

তিনি আরও জানান, শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে ফাঁদে আটকে থাকতে দেখেন। এরপর নিরাপত্তার স্বার্থে সরকির খালপাড় এলাকা কর্ডন করে দেওয়া হয়, যাতে কোনো মানুষ ওই এলাকায় প্রবেশ করতে না পারে।

দীর্ঘ সময়ের সতর্ক ও ঝুঁকিপূর্ণ অভিযানের পর অবশেষে বাঘটিকে সফলভাবে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাঘটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সুন্দরবনে চোরাশিকারিদের ফাঁদে আটকে পড়া বাঘ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

featured Image

সুন্দরবনের মোংলা অংশের সরকির খালসংলগ্ন বনাঞ্চলে চোরাশিকারিদের পাতা হরিণ শিকারের ফাঁদে আটকে পড়া একটি রয়েল বেঙ্গল টাইগারকে শ্বাসরুদ্ধকর অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে বন বিভাগ।

রোববার (৪ জানুয়ারি) সকালে বিশেষজ্ঞ দল নিয়ে উদ্ধার অভিযান শুরু করে সুন্দরবন পূর্ব বনবিভাগ। সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) দ্বীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্ধমারী ও জয়মনি এলাকার মাঝামাঝি সরকির খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে বনের মধ্যে বাঘটি ফাঁদে আটকে ছিল।

তিনি আরও জানান, শনিবার (৩ জানুয়ারি) দুপুরের পর খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে ফাঁদে আটকে থাকতে দেখেন। এরপর নিরাপত্তার স্বার্থে সরকির খালপাড় এলাকা কর্ডন করে দেওয়া হয়, যাতে কোনো মানুষ ওই এলাকায় প্রবেশ করতে না পারে।

দীর্ঘ সময়ের সতর্ক ও ঝুঁকিপূর্ণ অভিযানের পর অবশেষে বাঘটিকে সফলভাবে উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া বাঘটির শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে বন বিভাগ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ