বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় সেই দূরত্ব আরও স্পষ্ট হয়ে ওঠে। এই প্রেক্ষাপটে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগপর্বে ভারতে নির্ধারিত ম্যাচগুলোতে খেলবে না বাংলাদেশ—এমন সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রথমে একাধিক বিষয় তুলে ধরার কথা থাকলেও শেষ পর্যন্ত আইসিসির কাছে একটি দাবিই জানিয়েছে বিসিবি। রোববার দুপুরে বোর্ডের ১৭ জন পরিচালক বৈঠকে বসে সিদ্ধান্ত নেন, ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের কোনো ম্যাচেই অংশ নেবে না বাংলাদেশ। বিসিবির এক পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
আইসিসিকে পাঠানো ই-মেইলে বিসিবি জানিয়েছে, নিরাপত্তাজনিত শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। এ কারণে ভেন্যু পরিবর্তনের আবেদন জানানো হয়েছে। উল্লেখ্য, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের যৌথ আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। এর আগে পাকিস্তানের সঙ্গে বিরোধের কারণে পাকিস্তানের ম্যাচগুলোও শ্রীলঙ্কার ভেন্যুতে নির্ধারণ করা হয়েছিল।
আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। ‘সি’ গ্রুপে বাংলাদেশ খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির বিপক্ষে। পূর্বঘোষিত সূচি অনুযায়ী, ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল। একই ভেন্যুতে ইংল্যান্ড ও ইতালির বিপক্ষে দুটি ম্যাচ এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে নির্ধারিত ছিল।
এদিকে, বিশ্বকাপের স্কোয়াড আগেই আইসিসিতে পাঠিয়েছিল বিসিবি। রোববার আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করা হয়েছে, যেখানে অধিনায়ক হিসেবে আছেন লিটন দাস এবং সহ-অধিনায়ক সাইফ হাসান। উইকেটকিপার জাকের আলী ও মাহিদুল ইসলাম অঙ্কন দলে জায়গা পাননি। ফর্মে থাকলেও দলে অন্তর্ভুক্ত হননি নাজমুল হোসেন শান্ত, যিনি বিপিএলের শুরুতে ব্যাট হাতে নজর কাড়ছেন।
বল হাতে ভালো ফর্মে থাকা রিপন মন্ডল ও আলিস ইসলামের পারফরম্যান্স নির্বাচকদের নজর কেড়েছে। বিপিএলে ভালো করা ক্রিকেটারদের দিকেও নজর রাখা হচ্ছে। বিসিবি জানিয়েছে, ৩১ জানুয়ারি পর্যন্ত প্রাথমিক দলে পরিবর্তনের সুযোগ থাকবে। এরপর কোনো পরিবর্তন আনতে হলে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন প্রয়োজন হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন