ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দোর জীবনযাত্রা সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫

কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দোর জীবনযাত্রা সমাপ্ত

বিশ্ব চলচ্চিত্রের এক উজ্জ্বল অধ্যায় শেষ হলো। ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফরাসি কিংবদন্তি অভিনেত্রী ও প্রাণী অধিকারকর্মী ব্রিজিত বার্দো। ষাটের দশকের পর্দা কাঁপানো এই অভিনেত্রীর প্রয়াণে বিশ্ব বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বার্দো ছিলেন গ্ল্যামার, সাহসিকতা ও সামাজিক সচেতনতার এক অনন্য প্রতীক। ১৯৭৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে ৫০টির মতো সিনেমায় অভিনয় করার পর নিজেকে রূপালী পর্দা থেকে সরিয়ে নেন। এই সিদ্ধান্ত তখন ভক্তদের চমকে দিয়েছিল। তার সময়ে তিনি বলেছেন, “আমি আমার যৌবন এবং সৌন্দর্য মানুষকে দিয়েছি, এখন আমার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রাণীদের দেব।”

সিনেমার আলোকছটা ছেড়ে তিনি নিজেকে উৎসর্গ করেন প্রাণী অধিকার ও সেবায়। ১৯৮৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘ব্রিজিত বার্দো ফাউন্ডেশন’, যার মাধ্যমে বন্য ও গৃহপালিত প্রাণীদের সুরক্ষা ও অধিকার আদায়ের জন্য কাজ করে গেছেন।

বার্দোর প্রয়াণে শুধু ফরাসি চলচ্চিত্রই নয়, বিশ্ব হারাল একজন প্রাণ প্রকৃতির অকৃত্রিম বন্ধু। তার জীবন প্রমাণ করেছিল যে গ্ল্যামার ও জনপ্রিয়তা কেবল ব্যক্তিগত নয়, তা সামাজিক দায়বদ্ধতা ও সেবার সঙ্গে মিলিত হলে সত্যিকারের প্রভাব ফেলতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কিংবদন্তী অভিনেত্রী ব্রিজিত বার্দোর জীবনযাত্রা সমাপ্ত

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

বিশ্ব চলচ্চিত্রের এক উজ্জ্বল অধ্যায় শেষ হলো। ৯১ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ফরাসি কিংবদন্তি অভিনেত্রী ও প্রাণী অধিকারকর্মী ব্রিজিত বার্দো। ষাটের দশকের পর্দা কাঁপানো এই অভিনেত্রীর প্রয়াণে বিশ্ব বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

বার্দো ছিলেন গ্ল্যামার, সাহসিকতা ও সামাজিক সচেতনতার এক অনন্য প্রতীক। ১৯৭৩ সালে মাত্র ৩৯ বছর বয়সে ৫০টির মতো সিনেমায় অভিনয় করার পর নিজেকে রূপালী পর্দা থেকে সরিয়ে নেন। এই সিদ্ধান্ত তখন ভক্তদের চমকে দিয়েছিল। তার সময়ে তিনি বলেছেন, “আমি আমার যৌবন এবং সৌন্দর্য মানুষকে দিয়েছি, এখন আমার জ্ঞান এবং অভিজ্ঞতা প্রাণীদের দেব।”

সিনেমার আলোকছটা ছেড়ে তিনি নিজেকে উৎসর্গ করেন প্রাণী অধিকার ও সেবায়। ১৯৮৬ সালে তিনি প্রতিষ্ঠা করেন ‘ব্রিজিত বার্দো ফাউন্ডেশন’, যার মাধ্যমে বন্য ও গৃহপালিত প্রাণীদের সুরক্ষা ও অধিকার আদায়ের জন্য কাজ করে গেছেন।

বার্দোর প্রয়াণে শুধু ফরাসি চলচ্চিত্রই নয়, বিশ্ব হারাল একজন প্রাণ প্রকৃতির অকৃত্রিম বন্ধু। তার জীবন প্রমাণ করেছিল যে গ্ল্যামার ও জনপ্রিয়তা কেবল ব্যক্তিগত নয়, তা সামাজিক দায়বদ্ধতা ও সেবার সঙ্গে মিলিত হলে সত্যিকারের প্রভাব ফেলতে পারে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ