ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

আমার অনেক সাধনার এবং কষ্ট করে অর্জিত : মিষ্টি জান্নাত

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫

আমার অনেক সাধনার এবং কষ্ট করে অর্জিত : মিষ্টি জান্নাত
অভিনেত্রী মিষ্টি জান্নাত।

অভিনেত্রী মিষ্টি জান্নাত সম্প্রতি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া একটি ইঙ্গিতপূর্ণ স্ট্যাটাসকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। স্ট্যাটাসে নিজের অর্জন, পরিশ্রম ও ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ তুলে ধরে সতর্কবার্তামূলক ভাষায় তিনি লেখেন, “যা আমার অনেক সাধনার এবং কষ্ট করে অর্জিত, তা নিয়ে কেউ বাড়াবাড়ি করলে কোনো ছাড় দেওয়া হবে না। মানুষের জন্য জাল বিছালে নিজেকেই সেই জালে আটকা পড়তে হয়। রিল্যাক্স।”

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই ভক্ত ও নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে। অনেকেই মনে করছেন, সাম্প্রতিক কোনো ঘটনা বা সামাজিক মাধ্যমে তার ব্যক্তিগত বিষয় নিয়ে চলমান আলোচনা ও সমালোচনার প্রতিক্রিয়াতেই এই মন্তব্য করেছেন অভিনেত্রী। যদিও পোস্টে তিনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবে বক্তব্য থেকে স্পষ্ট যে কোনো আচরণ বা মন্তব্য তাকে ক্ষুব্ধ করেছে।

মিষ্টি জান্নাতের ঘনিষ্ঠজনদের অনেকে ধারণা করছেন, তার কোনো অর্জনকে খাটো করে দেখা বা ব্যক্তিগত জীবন নিয়ে গুজব ছড়ানোর চেষ্টার বিরুদ্ধেই এই বার্তা দিয়েছেন তিনি। তবে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো বক্তব্য দেননি অভিনেত্রী।

স্ট্যাটাসে ব্যবহৃত “মানুষের জন্য জাল বিছালে নিজেকেই সেই জালে আটকা পড়তে হয়”—এই বাক্যটি নেটিজেনদের মধ্যে নানা ব্যাখ্যার জন্ম দিয়েছে। কেউ এটিকে ব্যক্তিগত সম্পর্কের ইঙ্গিত হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এটি তার পেশাগত পরিবেশে কারও উদ্দেশে দেওয়া পরোক্ষ বার্তা।

এদিকে পোস্টটির নিচে মন্তব্যের বন্যায় অনেক ভক্তই মিষ্টি জান্নাতের পাশে দাঁড়িয়েছেন। তাদের মতে, অন্যায় বা মিথ্যা প্রচারণার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়াই একজন শিল্পীর মানসিক শক্তির প্রকাশ।

মিষ্টি জান্নাতের এই পোস্ট ঘিরে আলোচনা আরও কতদূর গড়ায়, কিংবা তিনি এ বিষয়ে প্রকাশ্যে কোনো বক্তব্য দেন কি না—সে দিকেই এখন নজর বিনোদন অঙ্গনের।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

আমার অনেক সাধনার এবং কষ্ট করে অর্জিত : মিষ্টি জান্নাত

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ