বিপিএল ক্রিকেট উৎসবের মধ্যেই নেমে এলো শোকের কালো ছায়া। মাঠে হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ আসর শুরু করেছে ঢাকা ক্যাপিটালস। ম্যাচ শুরুর আগমুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলোয়াড়দের নিয়ে গা গরম করাচ্ছিলেন সহকারী কোচ মাহবুব আলী জাকি। অনুশীলন সেশন পরিচালনার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মাঠেই লুটিয়ে পড়েন।
ঢাকা ক্যাপিটালস সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই তার হার্ট অ্যাটাক হয়। সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। জানা গেছে, হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বিপিএল সামনে রেখে মাত্র কয়েক দিন আগেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন মাহবুব আলী জাকি। আজই ছিল ঢাকার এবারের প্রথম ম্যাচ। তার আকস্মিক মৃত্যুর খবরে সিলেট স্টেডিয়ামে শোকের ছায়া নেমে আসে এবং খেলোয়াড়, কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাই গভীর শোক প্রকাশ করেন।
উল্লেখ্য, বাংলাদেশ দলের সাবেক পেসার মাহবুব আলী জাকি খেলোয়াড়ি ক্যারিয়ার শেষে কোচিং পেশায় যুক্ত হন। ঘরোয়া ক্রিকেটে তার দীর্ঘ অভিজ্ঞতা ছিল। জাতীয় দলের একাধিক ক্রিকেটারের সঙ্গে কাজ করার পাশাপাশি মাশরাফি বিন মর্তুজা ও তাসকিন আহমেদদের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি। এছাড়া বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের কোচিং প্যানেলের সদস্য ছিলেন মাহবুব আলী জাকি।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন