ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হামলায় পণ্ড ফরিদপুরে জেমসের কনসার্ট

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫

হামলায় পণ্ড ফরিদপুরে জেমসের কনসার্ট

ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ব্যান্ড তারকা জেমসের কনসার্ট বহিরাগতদের হামলার মুখে পণ্ড হয়ে গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে জেলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল।

আয়োজক কমিটির অভিযোগ, বহিরাগতদের অনুষ্ঠানস্থলে প্রবেশে বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা চালায়। এ সময় জেলা স্কুলের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।

ঘটনার পর রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম জানান, ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের কনসার্টটি বাতিল করা হয়েছে।

বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, জেমসের অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। তবে কী কারণে, কারা এবং কেন হামলা চালিয়েছে, তা তারা বুঝতে পারেননি।

তিনি আরও জানান, ইটের আঘাতে জেলা স্কুলের অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হামলায় পণ্ড ফরিদপুরে জেমসের কনসার্ট

প্রকাশের তারিখ : ২৭ ডিসেম্বর ২০২৫

featured Image

ফরিদপুর জেলা স্কুলের ১৮৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ব্যান্ড তারকা জেমসের কনসার্ট বহিরাগতদের হামলার মুখে পণ্ড হয়ে গেছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ৯টার দিকে জেলা স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল।

আয়োজক কমিটির অভিযোগ, বহিরাগতদের অনুষ্ঠানস্থলে প্রবেশে বাধা দিলে তারা ইট-পাটকেল নিক্ষেপ করে মঞ্চ দখলের চেষ্টা চালায়। এ সময় জেলা স্কুলের শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয়।

ঘটনার পর রাত ১০টার দিকে আয়োজক কমিটির আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শামীম জানান, ফরিদপুর জেলা প্রশাসকের নির্দেশে জেমসের কনসার্টটি বাতিল করা হয়েছে।

বর্ষপূর্তি অনুষ্ঠানের প্রচার ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক রাজীবুল হাসান খান বলেন, জেমসের অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন ছিল। তবে কী কারণে, কারা এবং কেন হামলা চালিয়েছে, তা তারা বুঝতে পারেননি।

তিনি আরও জানান, ইটের আঘাতে জেলা স্কুলের অন্তত ১৫ থেকে ২০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে আয়োজক সূত্রে জানা গেছে।

ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ