ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাঠে থাকবেন রুমিন ফারহানাও

নিজস্ব প্রতিবেদক :
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫

মাঠে থাকবেন রুমিন ফারহানাও

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা দলের মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়বেন। আজ বা পরশু তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বলে জানিয়েছেন।

গতকাল বিএনপি ওই আসনে জোটের প্রার্থীর নাম ঘোষণা করেছে। সেই প্রসঙ্গে সাংবাদিকদের রুমিন ফারহানা নিশ্চিত করেছেন, তিনি নির্বাচনে থাকছেন। জমিয়তে উলামায়ে ইসলামের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীবকে আসনটি বিএনপি ছাড়ার পর রুমিন ফারহানা গণসংযোগ অব্যাহত রাখেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলের সিদ্ধান্তের বাইরে যারা স্বতন্ত্রভাবে নির্বাচন করবেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তবে রুমিন ফারহানা জানান, দল যদি ব্যবস্থা নেন, তা মেনে নেবেন; তবে তিনি নিজে বাধা দিতে পারবেন না।

রুমিন ফারহানা বলেন, “ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে আমি নির্বাচন করবো। এত বড় দলকে ভালো-মন্দ বিচার করতে হয়। যেহেতু বিএনপি জোট করেছে জমিয়তে উলামায়ের সঙ্গে, আসন না দিলে কিভাবে জোট হবে! তবে স্বতন্ত্র প্রার্থী হলেও জনগণ ভুল করবে না। আমার বাবা ১৯৭৩ সালে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেছিলেন; আশা করি বেটিও তার কপাল ভালো থাকবে।”

উল্লেখ্য, বিএনপি গত ৩ নভেম্বর ২৩৭ আসনের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করে। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নাম সেখানে ছিল না, তবে আলোচনায় ছিলেন রুমিন ফারহানা। নির্বাচনী এলাকায় তিনি সভা-সমাবেশে অংশগ্রহণ করে মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ইঙ্গিত দিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাঠে থাকবেন রুমিন ফারহানাও

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ