নওগাঁর মান্দায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে কথিত কিশোরগ্যাংয়ের দুই সদস্য সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, ধারালো ডেগার, খেলনা পিস্তলসহ বিভিন্ন ধরনের অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মান্দা উপজেলার কসব ইউনিয়নের তুরুকবাড়িয়া এলাকায় সুলতান ও পারভেজ বেশ কিছুদিন ধরে ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোরগ্যাং গড়ে তুলে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিল। তাদের দলে যোগ দিতে অস্বীকৃতি জানালে স্থানীয় কিশোরদের মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন বেআইনি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
গত ২৫ আগস্ট রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে তুরুকবাড়িয়া এলাকায় সাফিয়াল যাবের নিরব নামে এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে গুলি ছোড়ার অভিযোগ ওঠে সুলতান ও পারভেজের বিরুদ্ধে। পরে ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করে মান্দা থানা পুলিশ। পরদিন ২৬ আগস্ট রাতেও এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে ফের গুলি ছোড়ার অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় মান্দা থানায় মামলা দায়ের করা হয়।
ঘটনার পর নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), মান্দা থানা, রানীনগর থানা ও মান্দা সার্কেলের এএসপি শাওনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। তথ্যপ্রযুক্তি ও ডাটা বিশ্লেষণের মাধ্যমে পুলিশ জানতে পারে, সুলতান ও পারভেজ ঢাকা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে।
এরই ধারাবাহিকতায় ৩১ আগস্ট রাতে বগুড়ার শেরপুর থানা এলাকার ফুড ভিলেজ থেকে ঢাকাগামী একটি বাসে অভিযান চালিয়ে সুলতান ও পারভেজকে গ্রেপ্তার করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে ১ সেপ্টেম্বর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে সুলতানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বাড়ির একটি কক্ষের চালের কার্নিশের ওপর থেকে কাগজে মোড়ানো অবস্থায় একটি দেশীয় তৈরি ওয়ান শুটার গান, একটি খেলনা পিস্তল ও একটি ধারালো ডেগার উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে একটি সুইচ গিয়ার ঈগল চাকু, দুটি পুরোনো চাকু ও একটি খুর চাকু, তিনটি মোবাইল ফোন এবং নগদ ১৬ হাজার ৮৫০ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার সুলতান ও পারভেজের বিরুদ্ধে মান্দা থানায় হত্যা, সাইবার সুরক্ষা আইন ও মারামারিসহ মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তারা দুজনই প্রায় আট মাস কারাগারে ছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজন এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করছিল। তাদের গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার কোথাও সন্ত্রাসী কর্মকাণ্ড, কিশোরগ্যাং বা অপরাধমূলক কার্যক্রম বরদাশত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন