ঢাকা    রোববার, ৩০ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু
সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬৭ জনে।

রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে প্রকাশিত হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৬৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃতের সংখ্যা ৯৬৭।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৫১ জনের হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে পরীক্ষায় ৩৬৫ জনের হাম নিশ্চিত হয়েছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৬ হাজার ৮২৯ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৯ হাজার ২১৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ৩০ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৩৭ হাজার ৩৪৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৩২ হাজার ২৯২ জন।

দেশে কয়েক মাস ধরে হাম ও হামের মতো উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে সংক্রমণ ও মৃত্যুর ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিতভাবে আক্রান্ত, হাসপাতালে ভর্তি, সুস্থতা ও মৃত্যুর তথ্য প্রকাশ করছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো মৃত্যু না হলেও হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু চলমান পরিস্থিতির ঝুঁকি আবারও সামনে এনেছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রোববার, ৩০ আগস্ট ২০২৬

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ