ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘মাঝে মাঝে ভয় হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে’ - দেব

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫

‘মাঝে মাঝে ভয় হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে’ - দেব

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে সৃষ্টি হওয়া অস্থিরতা ও সাম্প্রতিক হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা ও সাংসদ দেব। 

সোমবার (২২ ডিসেম্বর) সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি দুই দেশের বর্তমান উত্তাল পরিস্থিতি নিয়ে নিজের শঙ্কার কথা জানান। দেব বলেন, “মাঝে মাঝে ভয় লাগে। খবর দেখলে মনে হচ্ছে এখানেও যুদ্ধ শুরু হয়ে যেতে পারে। ভারত-বাংলাদেশ, ভারত-পাকিস্তান কিংবা ভারত-চীনের মধ্যে যুদ্ধ লেগে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মনে হয়। কিন্তু এটা কখনোই কাম্য নয়।”

বাংলাদেশে গত বৃহস্পতিবার রাতে একাধিক সংবাদপত্রের কার্যালয়সহ ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচীর দপ্তরে হামলার ঘটনায় শিল্প-সংস্কৃতির অঙ্গনে যে নেতিবাচক প্রভাব পড়েছে, তা নিয়ে সরব হয়েছেন কলকাতার এই অভিনেতা। দেব শান্তির বার্তা দিয়ে বলেন, “ঈশ্বরের কাছে প্রার্থনা করি মানুষ যেন শান্তিতে থাকে—সে হিন্দু, মুসলমান কিংবা খ্রিষ্টান যা-ই হোক না কেন। আজ গোটা পৃথিবীজুড়ে যুদ্ধ চলছে। দেশ বাঁচানোর নামে আয়ের অর্ধেক টাকা দিয়ে অস্ত্র কিনতে হচ্ছে।” তিনি আরও বলেন, মানুষের মৌলিক চাহিদা কেবল দু’বেলার খাবার আর মাথার ওপর একটু ছাদ; এর জন্য অন্য মানুষকে মারার প্রয়োজন নেই।

বর্তমান পরিস্থিতিকে ‘ভয়াবহ’ অভিহিত করে দেব সতর্কবার্তা দেন যে, এখনই শান্ত না হলে আগামী দিনে আরও খারাপ সময় অপেক্ষা করছে। 

কেবল দেবই নন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতার আরও বেশ কয়েকজন তারকা। 

অভিনেত্রী কোয়েল মল্লিক জানিয়েছেন, ওপার বাংলার এই পরিস্থিতির কথা শুনে তিনি রীতিমতো স্তম্ভিত। 

এ ছাড়া প্রবীণ অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী এবং রবীন্দ্রসংগীত শিল্পী প্রমিতা মল্লিকও বর্তমান অস্থিরতা নিয়ে আক্ষেপ ও দুঃখ প্রকাশ করেছেন। 

ওপার বাংলার শিল্পীদের মতে, শিল্পের কোনো সীমানা নেই, তাই বাংলাদেশের এই সংকটে তাঁরাও ব্যথিত।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘মাঝে মাঝে ভয় হয়, ভারত-বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে’ - দেব

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ