গাজীপুরের টঙ্গীতে অবস্থিত শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) পরিদর্শন করেছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিকল্পনা ও উন্নয়ন শাখার অতিরিক্ত সচিব দীপক কুমার সরকার, প্রতিষ্ঠান অধিশাখার যুগ্মসচিব আহমদ কবীর এবং সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রতিষ্ঠান) মোহা: কামরুজ্জামান।
শনিবার ২২ আগস্ট পরিদর্শনকালে ঊর্ধ্বতন কর্মকর্তাদের শিশু উন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উষ্ণ অভ্যর্থনা জানান। পরে তাঁরা কেন্দ্রের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং নিবাসী শিশুদের জন্য বিদ্যমান ডরমেটরি ভবন পরিদর্শন করেন। এ সময় তাঁরা শিশুদের আবাসন, দৈনন্দিন জীবনযাপন, নিরাপত্তা, স্বাস্থ্য, শিক্ষা ও সার্বিক কল্যাণসংক্রান্ত বিষয় সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে কর্মকর্তাগণ “বিদ্যমান শিশু উন্নয়ন কেন্দ্র তিনটির সক্ষমতা বৃদ্ধি” শীর্ষক প্রকল্পের আওতায় নবনির্মিত ভবন পরিদর্শন করেন। তাঁরা ভবনের নির্মাণকাজ, অবকাঠামোগত সুবিধা এবং শিশুদের জন্য ভবিষ্যতে এসব সুবিধা কীভাবে আরও কার্যকরভাবে ব্যবহার করা যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে তাঁরা শিশু উন্নয়ন কেন্দ্রের সার্বিক কার্যক্রম, বিদ্যমান অবকাঠামো, নিবাসী শিশুদের সেবা ও পুনর্বাসন কার্যক্রম এবং প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন। একই সঙ্গে শিশুদের কল্যাণ, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং তাদের দক্ষতা ও মানবিক মূল্যবোধ বিকাশে চলমান কার্যক্রমকে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই পরিদর্শন শিশু উন্নয়ন কেন্দ্রের অবকাঠামোগত উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং নিবাসী শিশুদের পুনর্বাসন ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। পরিদর্শনকালে শিশু উন্নয়ন কেন্দ্র (বালক), টংগীর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন