চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের জামায়াতে ইসলামী নেতা মো. শাহাব উদ্দিন (৫০) ইন্তেকাল করেছেন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মরহুম শাহাব উদ্দিন মির্জাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর ইউনিটের সহসভাপতি এবং সাবেক ছাত্রনেতা ছিলেন।
তার ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাটহাজারী উপজেলা আমীর অধ্যাপক আবদুল মালেক চৌধুরী, নায়েবে আমীর অধ্যাপক শোয়াইব চৌধুরী, সেক্রেটারি মাওলানা সাইফুদ্দিন চৌধুরী, উত্তর অঞ্চল পরিচালক এম এ বাশার, সহকারী পরিচালক আবদুল আজীজ খান ও এম এ তাহের চৌধুরী।
এ ছাড়া উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সেক্রেটারি ও মির্জাপুর ইউনিয়ন সভাপতি নুর খালেক শহীদ, মির্জাপুর ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হাফেজ ইকবাল হোসেন এবং সেক্রেটারি হাফেজ রেজাউল হকও তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুম শাহাব উদ্দিনের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন