ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাংবাদিক শরিফ আহমদ চৌধুরীর মা জয়তারা বেগম আর নেই

ছবি: প্রতিনিধি

ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমদ চৌধুরীর মমতাময়ী মা জয়তারা বেগম আর নেই। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজা বুধবার রাত ৯টায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে উনার দাফন সম্পন্ন হবে।

সাংবাদিক শরিফ আহমদ চৌধুরীর মায়ের মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাব ও ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

এদিকে, জয়তারা বেগমের মৃত্যুতে ওসমানীনগর উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাংবাদিক শরিফ আহমদ চৌধুরীর মা জয়তারা বেগম আর নেই

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমদ চৌধুরীর মমতাময়ী মা জয়তারা বেগম আর নেই। বুধবার দুপুর ২টা ৩০ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

তিনি দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ নাতি-নাতনি, আত্মীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমার জানাজা বুধবার রাত ৯টায় ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ইলাশপুর গ্রামের নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। পরে পারিবারিক কবরস্থানে উনার দাফন সম্পন্ন হবে।

সাংবাদিক শরিফ আহমদ চৌধুরীর মায়ের মৃত্যুতে ওসমানীনগর প্রেসক্লাব ও ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে মরহুমার আত্মার মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।

এদিকে, জয়তারা বেগমের মৃত্যুতে ওসমানীনগর উপজেলার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ