ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার ব্যক্তি চাঁদপুরের হাইমচর এলাকার বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ভুক্তভোগী শিশুর পরিবারের সাথে একই টিনসেড বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে তার মা পাশের ঘর থেকে দ্রুত সেখানে এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাটি অস্বীকার করে। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে অভিযুক্তকে আটকে রেখে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে।

পরদিন মঙ্গলবার শিশুটির মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে শিশুটির মায়ের করা এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় ধর্ষণচেষ্টার মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ৫৪ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটে।

গ্রেপ্তার ব্যক্তি চাঁদপুরের হাইমচর এলাকার বাসিন্দা। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় ভুক্তভোগী শিশুর পরিবারের সাথে একই টিনসেড বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে নিজ কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে তার মা পাশের ঘর থেকে দ্রুত সেখানে এগিয়ে গেলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাটি অস্বীকার করে। পরবর্তীতে স্থানীয় লোকজন এসে অভিযুক্তকে আটকে রেখে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন করে। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্তকে আটক করে।

পরদিন মঙ্গলবার শিশুটির মা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, “জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আসামিকে গ্রেপ্তার করে। পরবর্তীতে শিশুটির মায়ের করা এজাহারের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় ধর্ষণচেষ্টার মামলা রুজু করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ