ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির কয়েকজনকে জিজ্ঞাসাবাদ

চট্টগ্রামের হাটহাজারীতে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া আক্তার ওই এলাকার প্রবাসী মোহাম্মদ ফিরোজের স্ত্রী। ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুরবাড়ির কয়েকজনকে হাটহাজারী মডেল থানায় নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টা পর্যন্ত সুমাইয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচা পরিবারের সদস্যদের বরাত দিয়ে মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।

পারিবারিক তথ্য অনুযায়ী, প্রায় তিন বছর আগে উত্তর মাদার্শা ইউনিয়নের তেহমনি এলাকার ইউসুফের মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে প্রবাসী মোহাম্মদ ফিরোজের বিয়ে হয়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুরবাড়ির কয়েকজনকে থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাটহাজারীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শ্বশুরবাড়ির কয়েকজনকে জিজ্ঞাসাবাদ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারীতে সুমাইয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আনোয়ার আলী সরকার বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সুমাইয়া আক্তার ওই এলাকার প্রবাসী মোহাম্মদ ফিরোজের স্ত্রী। ঘটনার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তার শ্বশুরবাড়ির কয়েকজনকে হাটহাজারী মডেল থানায় নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকাল ৯টা পর্যন্ত সুমাইয়ার ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। পরিবারের সদস্যরা দীর্ঘ সময় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় সিলিং ফ্যানের সঙ্গে সুমাইয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়।

গড়দুয়ারা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাচা পরিবারের সদস্যদের বরাত দিয়ে মরদেহ উদ্ধারের বিষয়টি জানিয়েছেন।

পারিবারিক তথ্য অনুযায়ী, প্রায় তিন বছর আগে উত্তর মাদার্শা ইউনিয়নের তেহমনি এলাকার ইউসুফের মেয়ে সুমাইয়া আক্তারের সঙ্গে প্রবাসী মোহাম্মদ ফিরোজের বিয়ে হয়।

হাটহাজারী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য শ্বশুরবাড়ির কয়েকজনকে থানায় আনা হয়েছে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তা নিশ্চিত হওয়া যাবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ