ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনসিপি নেতারা

মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
মোঃ তোফাজ্জল হোসেন শান্ত
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬

বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনসিপি নেতারা
ছবিঃ প্রতিনিধি

 নারায়ণগঞ্জের বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর ও জাতীয় ছাত্রশক্তির নেতারা।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের নির্দেশনায় বুধবার (১২ আগস্ট) বন্দর থানার ২২ নম্বর ওয়ার্ডের সিরাজউদ্দৌলা ক্লাব সংলগ্ন দেওয়ানবাড়ি এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় নেতারা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নেতারা অগ্নিকাণ্ডের ঘটনা ও ক্ষয়ক্ষতির বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত জানতে চান। পাশাপাশি তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের সদস্যসচিব আশিকুর রহমান চৌধুরী অভি, সহসাংগঠনিক সম্পাদক হৃদয় ভূঁইয়া, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের মুখ্য সংগঠক সিফাত দেওয়ান এবং জাতীয় ছাত্রশক্তি বন্দর থানার আহ্বায়ক নাইমুর ইসলাম।

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের মিডিয়া সম্পাদক রাফিন হাসান, নারায়ণগঞ্জ জেলা মিডিয়া সম্পাদক তানজিল ভূঁইয়া শিথিলসহ বন্দর থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি। এজন্য পরিবারের সার্বিক সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এনসিপি নেতারা

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

 নারায়ণগঞ্জের বন্দরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজখবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নারায়ণগঞ্জ মহানগর ও জাতীয় ছাত্রশক্তির নেতারা।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিনের নির্দেশনায় বুধবার (১২ আগস্ট) বন্দর থানার ২২ নম্বর ওয়ার্ডের সিরাজউদ্দৌলা ক্লাব সংলগ্ন দেওয়ানবাড়ি এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তারা। এ সময় নেতারা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলও পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নেতারা অগ্নিকাণ্ডের ঘটনা ও ক্ষয়ক্ষতির বিষয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে বিস্তারিত জানতে চান। পাশাপাশি তাদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে প্রয়োজনীয় সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপি নারায়ণগঞ্জ মহানগরের সদস্যসচিব আশিকুর রহমান চৌধুরী অভি, সহসাংগঠনিক সম্পাদক হৃদয় ভূঁইয়া, জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের মুখ্য সংগঠক সিফাত দেওয়ান এবং জাতীয় ছাত্রশক্তি বন্দর থানার আহ্বায়ক নাইমুর ইসলাম।

এ ছাড়া জাতীয় ছাত্রশক্তি নারায়ণগঞ্জ মহানগরের মিডিয়া সম্পাদক রাফিন হাসান, নারায়ণগঞ্জ জেলা মিডিয়া সম্পাদক তানজিল ভূঁইয়া শিথিলসহ বন্দর থানা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা জরুরি। এজন্য পরিবারের সার্বিক সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন তারা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ