ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাতক্ষীরা কারাগার থেকে পালানো আরও দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬

সাতক্ষীরা কারাগার থেকে পালানো আরও দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের পর পালিয়ে যাওয়া ৮৭ বন্দির মধ্যে আরও দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে কারাগার থেকে পালানো বন্দিদের মধ্যে ৪৮ জনকে গ্রেফতার করা হলো। এখনো পলাতক রয়েছেন ৩৯ জন।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতে শ্যামনগর উপজেলার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন শ্যামনগর উপজেলার শ্রীফলকাটি গ্রামের মৃত মোহাম্মদ গাজীর ছেলে মোজাম গাজী (৪৯) এবং নওয়াবেঁকী গ্রামের আবের গাজীর ছেলে রফিকুল ইসলাম গাজী (৩৮)। তারা দুজনই সাতক্ষীরা কারাগারের বন্দি ছিলেন।

পুলিশ জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি এলাকায় অভিযান চালিয়ে মোজাম গাজীকে গ্রেফতার করা হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে আটুলিয়া ইউনিয়নের নওয়াবেঁকী এলাকায় অভিযান চালিয়ে রফিকুল ইসলাম গাজীকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মোজাম গাজী একটি চেক ডিজঅনার মামলায় এক বছরের সাজা ভোগ করছিলেন। আর রফিকুল ইসলাম গাজী অপর একটি চেক ডিজঅনার মামলায় ১০ মাসের কারাদণ্ড ও ৯ লাখ ৮০ হাজার টাকা জরিমানা দণ্ডপ্রাপ্ত ছিলেন।

পুলিশ ও কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সাতক্ষীরা কারাগারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এ সময় মোজাম ও রফিকুলসহ মোট ৮৭ বন্দি কারাগার থেকে পালিয়ে যান। পরে তারা নিজ নিজ এলাকায় ফিরে আত্মগোপনে ছিলেন।

বন্দিদের পালিয়ে যাওয়ার ঘটনায় ২০২৪ সালের ১৫ আগস্ট মামলা করা হয়। এরপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার রাতে আরও দুইজন গ্রেফতার হওয়ায় মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮ জনে।

শ্যামনগর থানার ওসি সাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাতক্ষীরা কারাগার থেকে পালানো দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাদের বুধবার সকালে আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে পলাতক অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান অব্যাহত রয়েছে।

বিষয় : জেলা সংবাদ

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাতক্ষীরা কারাগার থেকে পালানো আরও দুই সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ