ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন প্রত্যাহার
ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে কালীগঞ্জ থানায় নতুন ওসি হিসেবে কবির হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) রাত ১০টার দিকে ঝিনাইদহের পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, গত ১৭ জুলাই কালীগঞ্জ থানায় ওসি জেল্লাল হোসেনের উপস্থিতিতে দৈনিক যুগান্তর ও দীপ্ত টেলিভিশনের প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ এবং নাগরিক টিভির প্রতিনিধি মিশন আলীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীদের সঙ্গে ওসির সখ্যের অভিযোগ ওঠে। হামলাকারীদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

ঘটনার পর এজাহার দেওয়ার প্রায় ১০ ঘণ্টা পর মামলা রেকর্ড করা হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া হামলাকারীদের সঙ্গে থানায় সালিশ বসিয়ে বাণিজ্যের অভিযোগও ওঠে ওসি জেল্লাল হোসেনের বিরুদ্ধে।

এর আগে গত ১১ জুন কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা এলাকা থেকে নাজমুল হোসেন নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার কাছ থেকে দুই পিস ইয়াবা উদ্ধারের কথা বলা হলেও তাকে ১০ পিস ইয়াবাসহ আদালতে পাঠানো হয় বলে অভিযোগ ওঠে। এ সময় টেবিলে থাকা দুটি স্মার্টফোন সরিয়ে ফেলার চেষ্টার অভিযোগও করা হয়।

এ নিয়ে গত ১৫ জুলাই দৈনিক যুগান্তরে প্রতিবেদন প্রকাশের পরদিন নাজমুলের দুটি ফোনই ফেরত দেওয়া হয়। ঘটনাটি তদন্তে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করে পুলিশ। সম্প্রতি ওই তদন্ত কমিটির কাছে লিখিত জবানবন্দি দিয়েছেন যুগান্তরের প্রতিনিধি শাহরিয়ার আলম সোহাগ ও ভুক্তভোগী নাজমুল হোসেন।

এদিকে গত ২৩ জুন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় প্রথমে মোস্তাফিজুর রহমান বিজুকে এক নম্বর আসামি করা হয়েছে বলে গণমাধ্যমকর্মীদের জানিয়েছিলেন ওসি জেল্লাল হোসেন। পরে তাকে নয় নম্বর আসামি দেখিয়ে মামলা রেকর্ড করা হয় বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার মাদককারবারে অভিযুক্ত রুপালি খাতুনের কাছ থেকে মাসে ৬০ হাজার টাকা নেওয়ার অভিযোগও ওঠে ওসি জেল্লাল হোসেনের বিরুদ্ধে। এ অভিযোগ নিয়ে দৈনিক যুগান্তরসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

স্থানীয় সংবাদকর্মী মিশন আলী বলেন, ওসির সামনে তার পেটুয়া বাহিনী সাংবাদিকদের ওপর হামলা চালায়। পরে ওসি তাদের নিরাপদে চলে যাওয়ার সুযোগ করে দেন। তার বিরুদ্ধে আসামির ফোন গায়েব এবং মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাসিক টাকা নেওয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে ওসি জেল্লাল হোসেনের বক্তব্য জানা যায়নি।

বদলির বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ বিল্লাল হোসেন বলেন, হরিণাকুণ্ডু থানায় ওসি না থাকায় সেখানে মো. জুলফিকার আলীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেনকে পুলিশ লাইনে ওআর হিসেবে সংযুক্ত করা হয়েছে এবং কবির হোসেনকে কালীগঞ্জ থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

এটি নিয়মিত পোস্টিং কি না জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এটি নিয়মিত পোস্টিং।

বিষয় : স্থানীয় সংবাদ ঝিনাইদহ কালীগঞ্জ থানা পুলিশ লাইন ঝিনাইদহ পুলিশ

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন প্রত্যাহার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ