ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

‘কত প্রাণ গেলে সচেতন হবে সরকার?’ টঙ্গীতে শিক্ষার্থীদের ক্ষোভ

সোহেল রানা প্রধান
সোহেল রানা প্রধান সহ-সম্পাদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬

‘কত প্রাণ গেলে সচেতন হবে সরকার?’ টঙ্গীতে শিক্ষার্থীদের ক্ষোভ
ছবি: প্রতিনিধি

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় বাসচাপায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

রোববার (৯ আগস্ট) সকালে মাদ্রাসার শিক্ষার্থীরা গাজীপুরা এলাকার সড়কে অবস্থান নেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। ফলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, গত ৮ আগস্ট সড়ক পার হওয়ার সময় বাসচাপায় তাদের এক সহপাঠী নিহত হন। এরপর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন তারা। তাদের অভিযোগ, গাজীপুরা এলাকায় ব্যস্ত সড়ক পারাপারের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের।

আন্দোলনরত এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এভাবে আর কত প্রাণ গেলে সরকার সচেতন হবে? আমাদের আর কোনো সহপাঠীর লাশ দেখতে চাই না। একটি দুর্ঘটনা ঘটলেই কিছুদিন কথা হয়, পরে সবকিছু আগের মতো হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি খুবই স্পষ্ট—এখানে দ্রুত ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে এবং সড়কে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

শিক্ষার্থীদের দাবি, শুধু আশ্বাস নয়, দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফুট ওভারব্রিজ নির্মাণের পাশাপাশি সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

বিষয় : স্থানীয় সংবাদ টঙ্গী সড়ক অবরোধ গাজীপুরা শিক্ষার্থী আন্দোলন তামিরুল মিল্লাত মাদ্রাসা বাসচাপায় শিক্ষার্থী নিহত নিরাপদ সড়ক ফুট ওভারব্রিজ গাজীপুর সড়ক দুর্ঘটনা

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

‘কত প্রাণ গেলে সচেতন হবে সরকার?’ টঙ্গীতে শিক্ষার্থীদের ক্ষোভ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় বাসচাপায় এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক ও ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

রোববার (৯ আগস্ট) সকালে মাদ্রাসার শিক্ষার্থীরা গাজীপুরা এলাকার সড়কে অবস্থান নেন। এ সময় সড়কে যান চলাচল বন্ধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। ফলে ওই এলাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শিক্ষার্থীরা জানান, গত ৮ আগস্ট সড়ক পার হওয়ার সময় বাসচাপায় তাদের এক সহপাঠী নিহত হন। এরপর থেকেই নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনে নামেন তারা। তাদের অভিযোগ, গাজীপুরা এলাকায় ব্যস্ত সড়ক পারাপারের জন্য পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে সড়ক পার হতে হচ্ছে শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের।

আন্দোলনরত এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এভাবে আর কত প্রাণ গেলে সরকার সচেতন হবে? আমাদের আর কোনো সহপাঠীর লাশ দেখতে চাই না। একটি দুর্ঘটনা ঘটলেই কিছুদিন কথা হয়, পরে সবকিছু আগের মতো হয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমাদের দাবি খুবই স্পষ্ট—এখানে দ্রুত ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে এবং সড়কে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

শিক্ষার্থীদের দাবি, শুধু আশ্বাস নয়, দুর্ঘটনা রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। ফুট ওভারব্রিজ নির্মাণের পাশাপাশি সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

শিক্ষার্থীরা জানান, দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ