কক্সবাজার সদর উপজেলায় ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা অপরাধ ও মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। শনিবার (১ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে কক্সবাজার সদর মডেল থানার উদ্যোগে শহীদ সুভাষ হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী। সভায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. অহিদুর রহমান, পিপিএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান। এ সময় বক্তব্য দেন কক্সবাজার সদর উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা অধ্যাপক ড. মোস্তফা কামিল, কার্যনির্বাহী কমিটির সভাপতি আবদুল মাবুদ, সাধারণ সম্পাদক আমানুল হক আমান, কক্সবাজার পৌরসভা কমিউনিটি পুলিশিংয়ের উপদেষ্টা মাহবুবুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি রফিকুল হুদা চৌধুরী, কক্সবাজার আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবদুল মান্নান, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম হেলালী, কক্সবাজার সিটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আক্তার চৌধুরী এবং পৌর কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানে কক্সবাজার সদর উপজেলার পাঁচটি ইউনিয়ন ও কক্সবাজার পৌরসভার ১২টি ওয়ার্ড থেকে শিক্ষক, নারী প্রতিনিধি, ইমাম, শিক্ষার্থী, বিভিন্ন পেশাজীবী এবং কমিউনিটি পুলিশিংয়ের মোট ৫৩২ জন সদস্য অংশ নেন। বক্তারা বলেন, কক্সবাজার সদর মডেল থানার বর্তমান পুলিশ প্রশাসনের প্রতি তাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। ভবিষ্যতেও পুলিশকে জনগণের প্রকৃত বন্ধু ও দায়িত্বশীল সেবক হিসেবে পাশে পাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। একই সঙ্গে সমাজকে মাদক ও অপরাধমুক্ত রাখতে জনসচেতনতা বৃদ্ধি এবং পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানান। পরে অপরাধ ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন