বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে জিগাতলা পুরাতন কাঁচাবাজার রোডে অবস্থিত ‘জান্নাতী ছাত্রী হোস্টেল’-এর পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। জান্নাতারা রুমী নওগাঁ জেলার নজিপুর উপজেলার পত্নীতলা থানার মো. জাকির হোসেনের মেয়ে। তিনি দীর্ঘদিন ধরে ওই হোস্টেলে থেকে পড়াশোনা ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং হোস্টেলের ৫ তলা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ আরও জানায়, এটি আত্মহত্যা নাকি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। এই ঘটনায় নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন