ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বায়তুল মোকাররম এলাকায় ডিএমপির বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

ছবি- প্রতিনিধি

রাজধানীর পল্টন থানা এলাকায় অপরাধ নির্মূলে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বায়তুল মোকাররমের লিংক রোড এলাকার একটি মার্কেটে এক যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা ও দায়রা জজ, মতিঝিল বিভাগ, ডিএমপি, ঢাকা) মহিদুর রহমান এবং পল্টন মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) যৌথ নেতৃত্বে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানসূত্রে জানা যায়, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে বিপজ্জনক সুইচ গিয়ার, দেখতে বিদেশি পিস্তলের মতো ছোট শর্টগান, চাপাতি, ছুরি এবং ছিনতাই ও ডাকাতিতে ব্যবহৃত নানা সরঞ্জাম। এসব অস্ত্র মজুদ রেখে একটি চক্র অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিল—এমন সংবাদের ভিত্তিতেই অভিযানটি চালানো হয়।

অভিযান শেষে ডিএমপির পল্টন জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সংবাদ মাধ্যমকে জানান, ডিএমপি এরিয়াজুড়ে বিশেষ করে পল্টন থানা ও পুরো ঢাকা শহরে কিশোর গ্যাং, ছিনতাইকারী, ডাকাত কিংবা কোনো দুষ্কৃতকারী যেন কোনোভাবেই কোনো অপরাধ সংঘটিত করতে না পারে, সেজন্যই আমাদের এই কঠোর পদক্ষেপ।

তিনি আরও উল্লেখ করেন, বিগত দিনেও এমন ধারাবাহিক অভিযান চালিয়ে একাধিক অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বায়তুল মোকাররমের লিংক রোড এলাকার মার্কেটে অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পল্টন থানাসহ ডিএমপির পুরো এলাকাতেই এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং সবাইকে দ্রুত কঠোর আইনের আওতায় আনা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বায়তুল মোকাররম এলাকায় ডিএমপির বিশেষ অভিযান: দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ