আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজাকে মনোনয়ন প্রদানের দাবিতে শান্তিপূর্ণ পদযাত্রা করেছে লামা উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
রবিবার ২৩ নভেম্বর সকাল থেকে লামা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষ লামা পৌর বাস টার্মিনালে সমবেত হয়ে পদযাত্রা শুরু করেন। পরে লামা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গীর মোরে একটি সংক্ষিপ্ত পথসভায় মিলিত হন।
পথসভায় বক্তব্য রাখেন লামা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহিন, লামা উপজেলা মহিলা দলের সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান সারাবান তুহুরাসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা পাহাড়ি বাঙালি সকল জনগোষ্ঠীর কাছে একজন গ্রহণযোগ্য, যোগ্য ও নিবেদিতপ্রাণ নেতা। দলের দুঃসময়ে মাঠে থেকে দলের পক্ষে তার নিরলস ভূমিকা তাকে এই আসনের যোগ্য প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সভায় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ নং আসনে জাবেদ রেজাকে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করার জন্য।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন