ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

মো. মানিক হোসেন
মো. মানিক হোসেন
প্রকাশ : ২৯ জুলাই ২০২৬

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’
নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট আধুনিক জেনারেল হাসপাতালের পরিবেশ আরও মনোরম ও দৃষ্টিনন্দন করে তুলতে নেওয়া হয়েছে একটি ব্যতিক্রমী সবুজ উদ্যোগ। হাসপাতাল প্রাঙ্গণে রোপণের জন্য শোভাবর্ধনকারী থাই চেরি ফুলের গাছ উপহার দিয়েছে ‘নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা’।

বুধবার সকালে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সংস্থার নির্বাহী পরিচালক ও দেশবরেণ্য বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলালের ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু জার গাফফারের হাতে আনুষ্ঠানিকভাবে এসব গাছ তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি আসাদুজ্জামান খান চৌধুরী, সদস্য আব্দুল কাইউম, সজিব হোসেন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা।

গাছ গ্রহণ শেষে আরএমও ডা. আবু জার গাফফার বলেন, হাসপাতালের মতো জনবহুল ও সংবেদনশীল স্থানে দৃষ্টিনন্দন ফুলের গাছ রোগীদের মানসিক প্রশান্তি এনে দিতে পারে। একই সঙ্গে হাসপাতালের সামগ্রিক পরিবেশ আরও মনোরম হবে। পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।

বৃক্ষপ্রেমী মাহমুদুন নবী বেলাল বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে। হাসপাতাল প্রাঙ্গণকে আরও সবুজ ও নান্দনিক করে তুলতে এবং চিকিৎসাসেবা নিতে আসা মানুষের মনে স্বস্তির অনুভূতি সৃষ্টি করতেই এই ক্ষুদ্র প্রয়াস।

পরিবেশ সংরক্ষণে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাহমুদুন নবী বেলাল। নিজস্ব অর্থায়নে তিনি নওগাঁ-রাজশাহী মহাসড়কের প্রায় ৭৫ কিলোমিটারজুড়ে বিপুল সংখ্যক তালবীজ রোপণ করে ব্যাপক প্রশংসা অর্জন করেছেন। সময়ের সঙ্গে সেই তালগাছগুলো এখন মহাসড়কের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এই অনন্য উদ্যোগের জন্য স্থানীয় মানুষের কাছে তিনি ‘তাল বেলাল’ নামে সুপরিচিত। শুধু মহাসড়ক নয়, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানেও নিয়মিত ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে সবুজায়নের বার্তা ছড়িয়ে দিচ্ছেন তিনি।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁ জেনারেল হাসপাতালে চেরি গাছ উপহার: অনন্য নজির ‘তাল বেলাল’

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ