ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিচারপ্রার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কোর্ট পুলিশকে নির্দেশ নওগাঁর পুলিশ সুপারের

বিচারপ্রার্থীদের দ্রুত, সুষ্ঠু ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে কোর্ট পুলিশের সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় নওগাঁ জেলা পুলিশের আয়োজনে কোর্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত বিশেষ ব্রিফিং ও মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় পুলিশ সুপার কোর্ট পুলিশে কর্মরত জিআরও ও সিএসআইদের বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশ এবং দায়িত্ব পালনের প্রতিবন্ধকতার বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, কোর্ট পুলিশ বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ শাখা। আদালত, বিচারপ্রার্থী, আইনজীবী এবং বিভিন্ন থানার মধ্যে কার্যকর সমন্বয় রক্ষায় এ ইউনিটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিচারপ্রার্থীরা যাতে দ্রুত, সুষ্ঠু ও হয়রানিমুক্ত সেবা পান, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় তিনি থানার আলামত নিষ্পত্তি, আসামি পরিবহন, আদালতে আসামি উপস্থাপন এবং আদালত সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি কোর্ট পুলিশের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে সকল সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিচারপ্রার্থীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কোর্ট পুলিশকে নির্দেশ নওগাঁর পুলিশ সুপারের

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

বিচারপ্রার্থীদের দ্রুত, সুষ্ঠু ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করতে কোর্ট পুলিশের সদস্যদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন নওগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় নওগাঁ জেলা পুলিশের আয়োজনে কোর্ট পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত বিশেষ ব্রিফিং ও মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় পুলিশ সুপার কোর্ট পুলিশে কর্মরত জিআরও ও সিএসআইদের বিভিন্ন সমস্যা, কর্মপরিবেশ এবং দায়িত্ব পালনের প্রতিবন্ধকতার বিষয়গুলো সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি এসব সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

ব্রিফিংয়ে তিনি বলেন, কোর্ট পুলিশ বাংলাদেশ পুলিশের একটি গুরুত্বপূর্ণ শাখা। আদালত, বিচারপ্রার্থী, আইনজীবী এবং বিভিন্ন থানার মধ্যে কার্যকর সমন্বয় রক্ষায় এ ইউনিটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিচারপ্রার্থীরা যাতে দ্রুত, সুষ্ঠু ও হয়রানিমুক্ত সেবা পান, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

পুলিশ সুপার আরও বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় তিনি থানার আলামত নিষ্পত্তি, আসামি পরিবহন, আদালতে আসামি উপস্থাপন এবং আদালত সংশ্লিষ্ট নিরাপত্তা ব্যবস্থা যথাযথভাবে নিশ্চিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পাশাপাশি কোর্ট পুলিশের কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করতে সকল সদস্যকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ