ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শহীদদের স্মরণে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬

শহীদদের স্মরণে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা ছাত্রদলের
ছবি: সংগৃহীত

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আন্দোলনে বিভিন্ন অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে আরও সুসংহত করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলাম-সংগ্রামের বীরত্বগাথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরাও কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ ও ২৯ জুলাই সারা দেশে শহীদদের স্মরণে বিশেষ কর্মসূচি পালন করবে ছাত্রদল। এ দুই দিনে কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা জুলাই-আগস্টের সব শহীদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।

এছাড়া শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেওয়া হবে। এ সময় সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রীও তাদের হাতে তুলে দেওয়া হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

শহীদদের স্মরণে মাসজুড়ে কর্মসূচি ঘোষণা ছাত্রদলের

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, শহীদ ও আহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আন্দোলনে বিভিন্ন অংশীজনের অবদানের স্বীকৃতি এবং ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যকে আরও সুসংহত করার লক্ষ্যেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ছাত্র-জনতার দীর্ঘ আন্দোলাম-সংগ্রামের বীরত্বগাথা নতুন প্রজন্মের সামনে তুলে ধরাও কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।

ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৮ ও ২৯ জুলাই সারা দেশে শহীদদের স্মরণে বিশেষ কর্মসূচি পালন করবে ছাত্রদল। এ দুই দিনে কেন্দ্রীয় সংসদের নেতৃত্বে দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা, মহানগর, উপজেলা, কলেজ ও পৌর ইউনিটের নেতাকর্মীরা জুলাই-আগস্টের সব শহীদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করবেন।

এছাড়া শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেওয়া হবে। এ সময় সরকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে উপহারসামগ্রীও তাদের হাতে তুলে দেওয়া হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ মাসব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছেন।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ