রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে তিনটি শর্ত মেনে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত প্রতিবেদনে পাওয়া তথ্য ও সুপারিশ পর্যালোচনার পর সেটিকে সন্তোষজনক বিবেচনা করে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরকার তিনটি শর্ত আরোপ করেছে। সেগুলো হলো—
উল্লেখ্য, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। তবে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬
রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করা হয়েছে। তবে তিনটি শর্ত মেনে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-২ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে স্বাক্ষর করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয় থেকে হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তদন্ত প্রতিবেদনে পাওয়া তথ্য ও সুপারিশ পর্যালোচনার পর সেটিকে সন্তোষজনক বিবেচনা করে লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সরকার তিনটি শর্ত আরোপ করেছে। সেগুলো হলো—
উল্লেখ্য, গত ১৯ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশনা জারি করেছিল। তবে তদন্ত কমিটির প্রতিবেদন পর্যালোচনার পর সেই সিদ্ধান্ত পরিবর্তন করে হাসপাতালটির লাইসেন্স পুনর্বহাল করা হয়েছে।
এস.আর

আপনার মতামত লিখুন