পরিবর্তনশীল সমাজে ইতিবাচক রূপান্তর, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অপরাধমুক্ত পরিবেশ গঠনে তরুণদের সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে কিশোরগঞ্জের নিকলীতে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচি। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে বিভিন্ন ইউনিয়নের শতাধিক যুবক-যুবতী অংশ নেন।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় নিকলী উপজেলা পরিষদ হলরুমে "শান্তি, শৃঙ্খলা এবং সামাজিক সচেতনতায় যুবদের ভূমিকা" শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিকলী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইরফানুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেহানা মজুমদার মুক্তি। তিনি বলেন, বর্তমানের তরুণরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের নির্মাতা। যুবসমাজ যদি মাদক, অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে সচেতন ভূমিকা পালন করে এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে এগিয়ে আসে, তবে সমাজে ইতিবাচক পরিবর্তন দ্রুতই দৃশ্যমান হবে। তিনি দেশপ্রেম, নৈতিকতা ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হয়ে কাজ করার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসিফ ইমতিয়াজ মনির, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাকির হুসাইন এবং হিসাবরক্ষক আরমান। বক্তারা বাল্যবিয়ে প্রতিরোধ, মাদকবিরোধী সচেতনতা, নৈতিক মূল্যবোধ চর্চা এবং অপরাধ প্রতিরোধে যুব সংগঠনগুলোর সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সমাপনী বক্তব্যে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইরফানুল হক বলেন, যুবসমাজকে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে যুব উন্নয়ন অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা নিজ নিজ এলাকায় ছড়িয়ে দেওয়ার মাধ্যমে এ উদ্যোগের সফলতা নিশ্চিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া তরুণ-তরুণীরা জানান, এ ধরনের আয়োজন তাদের সামাজিক দায়িত্ববোধকে আরও শক্তিশালী করে এবং সমাজ ও দেশের উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করার অনুপ্রেরণা জোগায়।
সংশ্লিষ্টদের মতে, তরুণদের ইতিবাচক শক্তিকে সমাজকল্যাণে কাজে লাগানোর এই উদ্যোগ নিকলীতে সচেতন, দায়িত্বশীল ও মানবিক যুবসমাজ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন