ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

খুলনায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ ৪ হাজার টাকা জরিমানা

খুলনা প্রতিনিধিঃ
খুলনা প্রতিনিধিঃ
প্রকাশ : ২৬ জুলাই ২০২৬

খুলনায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ ৪ হাজার টাকা জরিমানা

বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয় এবং বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় রোববার (২৬ জুলাই) একযোগে তদারকি অভিযান পরিচালনা করেছে। ছয়টি পৃথক টিমের এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১ লাখ ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযানকালে নিত্যপ্রয়োজনীয় পণ্য, চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজারদর এবং ক্রয় ভাউচার যাচাই করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

তদারকিকালে ব্যবসায়ীদের সতর্ক করে বলা হয়, সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করলে তাদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরের হরিণটানা থানার বিসমিল্লাহ নগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রির দায়ে মুনস্টার পেইন্টস-কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে পাইকগাছা উপজেলার বাকা বাজার ও পাইকগাছা বাজার এলাকায় পরিচালিত অভিযানে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে আদি ঘোষ ডেয়ারি-কে ৫ হাজার টাকা এবং বনফুল ঘোষ ডেয়ারি-কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া যথাযথভাবে ওষুধ সরবরাহ না করা এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে মেসার্স আব্দুল্লাহ ড্রাগস হাউস-কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, খুলনা বিভাগের বিভিন্ন জেলায় পরিচালিত ছয়টি অভিযানে মোট ১ লাখ ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, ভোক্তাদের অধিকার নিশ্চিত করা এবং অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খুলনায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে ১ লাখ ৪ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ