ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান ব্যক্তিগত জীবন নিয়ে খুব একটা কথা বলেন না। তবে এবার দীর্ঘদিনের আলোচিত একটি বিষয় নিয়ে খোলামেলা মন্তব্য করেছেন তিনি। জানিয়েছেন, অভিনয় জীবনের শুরুর দিকে মিডিয়ার বাইরের এক তরুণীকেই জীবনসঙ্গী হিসেবে ভেবেছিলেন।
সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আলাপচারিতার সময় উঠে আসে শাকিব খানের পুরোনো প্রেমের প্রসঙ্গ। অনুষ্ঠানে পূর্ণিমা জানান, গুলশানের এক সাধারণ তরুণীর সঙ্গে একসময় গভীর সম্পর্কে ছিলেন শাকিব। এমনকি সেই তরুণীকেই বিয়ে করার পরিকল্পনাও ছিল তার।
পূর্ণিমার মন্তব্যের জবাবে বিষয়টি অস্বীকার করেননি শাকিব খান। বরং তিনি বলেন, ‘আমি মনে মনে সিরিয়াসলি তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। আমাকে মেয়েটি খুব ভালোবাসত। আমি সত্যি সত্যিই তার সঙ্গেই সংসার করতে চেয়েছিলাম।’
অতীতের সেই সম্পর্কের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এই অভিনেতা। তিনি বলেন, ‘মাঝেমধ্যে একা একা বসে ভাবি, আমি চাইলাম কাকে, ভালোবাসলাম কাকে, আর কোথায় গেলাম। সে অনেক ভালো কিছু ডিজার্ভ করে। আমি চাই, সে অনেক ভালো থাকুক।’
তবে সেই তরুণীর পরিচয় প্রকাশ করেননি শাকিব খান। ব্যক্তিগত বিষয়টি গোপন রাখলেও তার বক্তব্যে স্পষ্ট, সম্পর্কটি তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল।
শাকিব খানের এই অকপট স্বীকারোক্তি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযত থাকা এই তারকার মুখে পুরোনো প্রেমের গল্প শুনে ভক্তদের মধ্যেও নতুন করে কৌতূহল তৈরি হয়েছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন