ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

"পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম"

নওশেদুল আলাম
নওশেদুল আলাম
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬

"পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম"

"পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম"— এই প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলায় নান্দনিক, পরিচ্ছন্ন ও সবুজ ফটিকছড়ি বিনির্মাণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (ফটিকছড়ি-২) জনাব মোঃ সরোয়ার আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা-কর্মচারী, সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ এবং নাগরিক সচেতনতার বার্তা জনগণের কাছে পৌঁছে দেয়।

র‌্যালি শেষে বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার গুরুত্ব তুলে ধরে বলেন, একটি পরিচ্ছন্ন ও সবুজ ফটিকছড়ি গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি।

আলোচনা সভায় পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও গতিশীল করা, পরিবেশের ভারসাম্য রক্ষা, প্লাস্টিক ও বর্জ্য দূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফটিকছড়িকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর ও নান্দনিক উপজেলায় পরিণত করা সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

"পরিচ্ছন্ন করি নগর-গ্রাম, গড়ি নান্দনিক চট্টগ্রাম"

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ