ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন তাহসান

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন তাহসান
তাহসান খান। ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী, অভিনেতা ও সঞ্চালক তাহসান খান দীর্ঘ বিরতির পর আবারও পর্দায় ফিরছেন। তবে এবার গান বা অভিনয়ে নয়, আন্তর্জাতিক সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট-এর বাংলাদেশ পর্ব ‘ভয়েজ অব বাংলাদেশ’-এর সঞ্চালক হিসেবে দেখা যাবে তাকে।

জানা গেছে, প্রতিযোগিতাটির বিচারকের আসনে থাকবেন দেশের সংগীতাঙ্গনের পাঁচ গুণী শিল্পী ও সংগীত পরিচালক। তারা হলেন ফাহমিদা নবী, হামিন আহমেদ, বাপ্পা মজুমদার, শওকত আলী ইমন এবং আঁখি আলমগীর।

বিশ্বের অন্যতম বৃহৎ ও দীর্ঘতম লাইভ সংগীত প্রতিযোগিতা ইউরোভিশন সং কনটেস্ট ১৯৫৬ সাল থেকে আয়োজন করে আসছে ইউরোপিয়ান ব্রডকাস্টিং ইউনিয়ন (ইবিইউ)। এবার প্রথমবারের মতো এর আঞ্চলিক সংস্করণ ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া-তে অংশ নিচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশের প্রতিনিধি বাছাইয়ের লক্ষ্যেই আয়োজন করা হয়েছে ‘ভয়েজ অব বাংলাদেশ’। প্রাথমিক বাছাই শেষে বর্তমানে সেরা ১২ প্রতিযোগীকে নিয়ে চলছে বিশেষ গ্রুমিং পর্ব। আগামী ৩০ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে নির্বাচিত হবে বাংলাদেশের চূড়ান্ত প্রতিনিধি।

নির্বাচিত শিল্পী আগামী ১৪ নভেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। এশিয়ার এই আসরে বাংলাদেশ ছাড়াও অংশ নেবে দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, নেপাল, ভুটান, কম্বোডিয়া ও লাওস।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরছেন তাহসান

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ