ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরুল্লাগঞ্জ ইউনিয়নে ইয়াবা বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। পরে তাদের ভাঙ্গা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক ব্যক্তিরা হলেন রাসেল (৪০) ও রনি (৩৫)। প্রাথমিকভাবে জানা গেছে, রাসেলের বাড়ি টেকনাফে এবং রনি নূরুল্লাগঞ্জ ইউনিয়নের আজিজ শেখের ছেলে।
স্থানীয়দের দাবি, আটক দুইজনের কাছ থেকে প্রায় ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী তাদের আটক করে গণধোলাই দেয়। পরে খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
ভাঙ্গা থানার এসআই হাবিবুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন