ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জন হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই সকাল ৮টা পর্যন্ত জেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৮৩৯ জনে। একই সময়ে হামে নতুন কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও চলতি বছরে এ রোগে মোট মৃত্যুর সংখ্যা ২১ জনে অপরিবর্তিত রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগের দৈনিক হাম পরিস্থিতি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই সকাল ৮টা থেকে ২১ জুলাই সকাল ৮টা পর্যন্ত শনাক্ত হওয়া ২৪ রোগীর মধ্যে ৭ জন ফরিদপুর জেনারেল হাসপাতালে এবং ১৭ জন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে এ সময় জেলার কোনো উপজেলায় নতুন রোগী শনাক্তের তথ্য পাওয়া যায়নি।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, উপজেলাভিত্তিক মোট আক্রান্তের মধ্যে আলফাডাঙ্গায় ২১ জন, বোয়ালমারীতে ২৪ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন রয়েছেন। এছাড়া ফরিদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীসহ মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ১০১ এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ হাজার ৬১৪ জন।
হাসপাতাল সূত্র জানায়, বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ৩০ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৫২ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুটি হাসপাতাল থেকে মোট ৩০ জন রোগী চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন।
এদিকে একই সময়ে ফরিদপুর জেলার বিভিন্ন এলাকা থেকে ১৯ জন এবং জেলার বাইরে থেকে আরও ৫ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, কারও মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করা উচিত। পাশাপাশি শিশুদের নির্ধারিত সময়ে হাম-রুবেলা টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ক
র্তৃপক্ষ।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন