ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি

বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে নওগাঁ সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া (জবার মোড়) এলাকায় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, রাস্তার পাশে পাথর, বালি ও ইটের খোয়া উন্মুক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং নির্মাণসামগ্রী যথাযথভাবে ঢেকে রাখা হয়নি। এতে বায়ুদূষণের ঝুঁকি তৈরি হওয়ায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয়দের পরিবেশ দূষণ রোধে নির্মাণসামগ্রী খোলা অবস্থায় না রাখা, যথাযথভাবে ঢেকে রাখা এবং পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। মোবাইল কোর্ট পরিচালনার সময় জেলা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশ আইন বাস্তবায়ন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে নওগাঁ সদর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২০ জুলাই) বিকেল ৫টার দিকে নওগাঁ সদর উপজেলার কুমুরিয়া (জবার মোড়) এলাকায় নওগাঁ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে দেখা যায়, রাস্তার পাশে পাথর, বালি ও ইটের খোয়া উন্মুক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছে এবং নির্মাণসামগ্রী যথাযথভাবে ঢেকে রাখা হয়নি। এতে বায়ুদূষণের ঝুঁকি তৈরি হওয়ায় দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করা হয়। পরে তাদের কাছ থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্টে উপস্থিত ব্যবসায়ী ও স্থানীয়দের পরিবেশ দূষণ রোধে নির্মাণসামগ্রী খোলা অবস্থায় না রাখা, যথাযথভাবে ঢেকে রাখা এবং পরিবেশের জন্য ক্ষতিকর কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এ অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। মোবাইল কোর্ট পরিচালনার সময় জেলা পুলিশের একটি দল নিরাপত্তার দায়িত্ব পালন করে।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন জানান, পরিবেশ আইন বাস্তবায়ন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ