গাজীপুরের বহুল প্রতীক্ষিত ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা এ সড়কটি সংস্কারের উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। শনিবার (১৮ জুলাই) নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। গাজীপুরের পূবাইল কলেজগেট থেকে জেলা শহরে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা ও চলাচলের অনুপযোগী ছিল। বর্ষা মৌসুমে কাদায় এবং শুষ্ক মৌসুমে ধুলাবালিতে চরম ভোগান্তি পোহাতে হতো পথচারী ও যানবাহনের চালকদের। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেন, ইছালী ব্রিজ থেকে পূবাইল কলেজগেট পর্যন্ত সড়ক প্রশস্তকরণ শুধু একটি অবকাঠামো উন্নয়ন প্রকল্প নয়, এটি এ অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির ভিত্তি। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত হলে ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং বিনিয়োগের সুযোগ আরও সম্প্রসারিত হবে। গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, আধুনিক ও টেকসই মান বজায় রেখে সড়ক, নর্দমা ও ফুটপাত নির্মাণ করা হবে। কাজের গুণগত মান নিশ্চিত করতে কঠোর তদারকি থাকবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই প্রকল্পের কাজ শেষ করার লক্ষ্য নিয়ে এগোনো হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রুবাইয়া ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী আবু ছাঈদ চৌধুরী, পূবাইল থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সরকার, বিএনপি নেতা নজরুল ইসলাম খান বিকি, জাকির হোসেন সরকার, আরিফ হোসেন ভূঁইয়া, সাখাওয়াত হোসেন খোকন, আসাদ হোসেন বুলবুল, মোশাররফ হোসেন দেওয়ানসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন