চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাক থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতভর দায়িত্ব পালন শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে ওঠেননি তিনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে সহকর্মীরা একাধিকবার ফোন করেও তার কোনো সাড়া না পেয়ে থানার ব্যারাকে থাকা কক্ষে যান। পরে দরজা খুলে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। দ্রুত লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আজিজুল হক সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার সরুলিয়া গ্রামের মৃত আনোয়ারুল হকের ছেলে। তিনি চলতি বছরের ২০ মে লোহাগাড়া থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে যোগদান করেছিলেন।
সহকর্মীরা জানান, শুক্রবার তিনি সারাদিন স্বাভাবিকভাবেই দায়িত্ব পালন করেন। রাত ৮টার দিকে ডিউটি শেষ করে থানার ব্যারাকে নিজ কক্ষে বিশ্রাম নিতে যান। পরদিন সকাল পর্যন্ত কক্ষ থেকে বের না হওয়ায় সহকর্মীদের সন্দেহ হয়। পরে কক্ষে গিয়ে তাকে অচেতন অবস্থায় পাওয়া যায়।
লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুমের মধ্যেই এসআই আজিজুল হকের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হবে।
তিনি আরও জানান, বিষয়টি নিহতের পরিবারকে জানানো হয়েছে। লোহাগাড়া থানায় জানাজা শেষে মরদেহ চট্টগ্রাম পুলিশ লাইন্সে নেওয়া হবে। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
মাত্র দুই মাস আগে লোহাগাড়া থানায় যোগ দেওয়া এসআই আজিজুল হক দায়িত্বশীল, কর্মনিষ্ঠ ও সৎ কর্মকর্তা হিসেবে সহকর্মীদের কাছে পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে থানাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন