ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সালথায় মাদকাসক্তির প্রভাব ও প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা সভা

শেখ হাচান জেলা প্রতিনিধি
শেখ হাচান জেলা প্রতিনিধি
প্রকাশ : ১৬ জুলাই ২০২৬

সালথায় মাদকাসক্তির প্রভাব ও প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা সভা

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকাসক্তির প্রভাব এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার। সভায় মাদকাসক্তির সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন। উপস্থিত বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক অংশগ্রহণকে আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সালথায় মাদকাসক্তির প্রভাব ও প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

ফরিদপুরের সালথা উপজেলায় মাদকাসক্তির প্রভাব এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। মাদকের বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং বিভিন্ন দপ্তরের সমন্বিত উদ্যোগ জোরদারের লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার। সভায় মাদকাসক্তির সামাজিক, পারিবারিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং সামাজিক সংগঠনগুলোর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আবুল ফজল মুরাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহিন এবং সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদ।

এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সভায় অংশ নেন। উপস্থিত বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক অংশগ্রহণকে আরও জোরদার করার ওপর গুরুত্ব দেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ